পাল্টে দে ইতিহাস
যারা আগুন স্বৈরাচার বুকে
তোর ভাইয়ের রক্তের দাবী
জেগে উঠ আজ তীব্র শোকে।
তুই মনে রাখ তুই নরকে
পাড়ি ছিঁড়েছিস তাই আজ সড়কে
অধিকার দিবি না মানে
কেড়ে নিব সব যা আছে
ফ্যাসীবাদে তোর শেষ
তুই সিনা টান করে থাক
মৃত্যুর সাথে মেতেছে যারা
তুই খবরে সন্ত্রাসীর হৃৎপিণ্ড
কেউ না থাক তোর পাশে
লাথি দিয়ে ভেঙে ফেল স্বৈরাচারীর মেরুদণ্ড
পাল্টে দে সব ইতিহাস।
তুই কাঁধে তোর ভাইয়ের লাশ
পাল্টে দে সব ইতিহাস।
তুই পারবি তোরা পারবি
যে অধিকার তুই পেতে চাস।
কত বড় কলিজা তোর বোনের গায়ে তুলেছে হাত।
ছিঁড়ে নেব তোর মাংস পিন্ড
চেয়ে দেখ তোর মায়ে কি চায়
এটা ৫২ নাকি ৭১ রক্তের সূর্য উঠেছে দেখুক
বইবে রক্তের বন্যা কী জবাব দিবি তুই যদি হয় তোর মেয়ে কন্যা?
পাল্টে দে তোর ইতিহাস
যারা আগুন স্বৈরাচার বুকে
তোর ভাইয়ের রক্তের দাবী
জেগে উঠ আজ তীব্র শোকে।
পিঠ ঠেকেছে তোর দেয়ালে
স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে।
থাকুক যত বাধা রাখ তুই খেয়ালে।
পাল্টে দে সব ইতিহাস
বুকে নিয়ে তোর ভাইয়ের লাশ
শকুন রাজার বুকে মার লাথি তুই
কেড়ে আন তোর অধিকার আর যা চাস।
শুধু কোটা নয় গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন
পাল্টে দে ইতিহাস।
পাল্টে দে সব ইতিহাস।
Copyright © July Memories by Bangladesh Free Press Initiative
Follow us on Facebook