শিরায় শিরায় আগুন জ্বালাও দীপ্র থেকে দীপ্রতর।।
তরুণ তোমার চলার গতি ক্ষিপ্র করো, ক্ষিপ্র করো!
দীপ্র থেকে দীপ্রতর, ক্ষিপ্র করো, ক্ষিপ্র করো। (ও হোহোহো)
আর কতকাল শুনবে তুমি অত্যাচারীর মিথ্যা ভাষণ
আর কতকাল গুণবে তুমি হত্যাকারীর স্বৈরশাসন।।
বারুদ বারুদ (হেই) বুক চিতিয়ে
সত্যকে আজ দাও জিতিয়ে
হাতের মুঠোয় জীবন নিয়ে তীব্র লড়ো, তীব্র লড়ো!
দীপ্র থেকে দীপ্রতর, ক্ষিপ্র করো, ক্ষিপ্র করো।।
কোন চেতনার গল্প–কথায় বিভোর তুমি অন্ধকারে
এই তো সময় আঘাত হানার ইতিহাসের বন্ধ দ্বারে।
আর কতকাল সইবে তুমি নষ্ট লোকের নগ্ন বড়াই
আর কতকাল বইবে তুমি কষ্ট-শোকের তপ্ত কড়াই।।
পাথর পাথর (হেই) পথ মাড়িয়ে
শুয়োরগুলো দাও তাড়িয়ে
দিন বদলের সবুজ নিশান শীঘ্র ধরো, শীঘ্র ধরো!
দীপ্র থেকে দীপ্রতর, ক্ষিপ্র করো, ক্ষিপ্র করো।।
Copyright © July Memories by Bangladesh Free Press Initiative
Follow us on Facebook