জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

আমার ভাইবোনেরা

এ এক ঘোর
রাস্তায় নেমেই আমি দেখি শুধু আমার ভাই ও বোনদের
আমাদের গলার আওয়াজ চিনা, চোখের ভাষা চিনা
বাতাস আমাদের যেখানে ডাকে, আমরা এক হই
একই ভঙ্গিতে হাঁটতে হাঁটতে, একই মীমাংসা মাথায় নিয়ে
আমাদের চারপাশে যে ঘ্রাণ ছড়ায়ে পড়ে, সেটা রক্তের
আমরা পরস্পরের ক্ষতের দিকে তাকাই, এবং ভাইবোন বলে চিনতে পারি
আমরা জুলুমের সংজ্ঞা পাঠ করি একই কিতাব থেকে
যখন সমস্বরে অভিশাপ দিই, জানি একজনই ধ্বংস হবে
আমি রাস্তা পার হই ওইপাশে আমার ভাইবোনেরা দাঁড়ানো বলে
তারা আমাকে পাথর ভেঙে দেয়, যেন খেলার সাথী, আর আমরা একত্রে ছুঁড়ে মারি