জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক সংরক্ষণ

মার্চ টু ঢাকা

এই অন্ধকারে যারা বের হয়ে পড়ছে

তাদের জামার ভিতর আজ লুকানো আলো

 

দীর্ঘ সফরের পর যাত্রাবাড়ি, উত্তরা, নবীনগর, আমিনবাজারের মোড়গুলাতে দাড়ায়ে

তারা কাপড় ঝাড়া দিবে

আর ঢাকায় সকাল হবে

 

এখনো যে মুহররম হয়নাই শেষ

এখনো যে জুলাই চলমান

এ’ই ত তাদের মর্যাদা

 

তাদের অন্তরে প্রকাশ হয়ে আছে কারবালার গোপন বিজয়

তাদের হাতের বাঁশগুলা তিতুমীরের দুর্গ থেকে খুলে আনা

 

ঢাকার বুকে যে দুধ জমা হয়ে আছে

কাল তারা তা শিশুর মত পান করবে

আর ঢাকাকে স্বাদ দিবে নতুন মাতৃত্বের